মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমরেড মোহাম্মদ ফরহাদসাবেক সাংসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ৯ অক্টোবর শনিবার। এ উপলক্ষে সিপিবির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল আটটায় সিপিবির পক্ষ থেকে বনানী কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এ ছাড়া বিকেল পাঁচটায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পঞ্চগড়ে কর্মসূচি: কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরাহাটে কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল প্রাঙ্গণে আজ শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল সাতটায় বৃক্ষরোপণ, সকাল ১০টায় থেকে বিকেল চারটা পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান, বাদ জোহর স্থানীয় মসজিদে দোয়া মাহফিল এবং বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা। আলোচনা সভায় কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানমসহ কমিউনিস্ট পার্টির নেতারা উপস্থিত থাকবেন। পঞ্চগড় প্রতিনিধি।কাজী মোতাহার হোসেনজাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ৯ অক্টোবর। এ উপলক্ষে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন ও পরিসংখ্যান বিভাগের যৌথ আয়োজনে আজ সকাল ১০টায় পরিসংখ্যান বিভাগ প্রাঙ্গণে কাজী মোতাহার হোসেনের প্রতিকৃতি উন্মোচন ও সাড়ে ১০টায় টিএসসিতে কাজী মোতাহার হোসেন স্মারক বক্তৃতা, কাজী মোতাহার হোসেন পদক ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিজ্ঞপ্তিন।