মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. নওয়াব আলী আহমদঅধ্যাপক ডা. নওয়াব আলী আহমদের মৃত্যুবার্ষিকী আজ ১২ অক্টোবর। এ উপলক্ষে আজ বাদ আসর ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডে আহমদ মেডিকেল সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ডা. নওয়াব আলী শহীদ বরকতের চিকিৎসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। বিজ্ঞপ্তি।খবিরউজ্জামান খবিরউজ্জামান বীর বিক্রমের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১২ অক্টোবর। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন অপারেশন জ্যাকপটের সুইসাইড স্কোয়াডের জুনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন। তিনি ১৯৭১ সালের এই দিনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় মৃত্যুবরণ করেন। গোপালগঞ্জ প্রতিনিধি।