মৃত্যুবার্ষিকী
ওবায়েদ উল হকসাংবাদিক, সাহিত্যিক ও চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের এই দিনে ৯৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের পটভূমিতে ১৯৪৬ সালে দুঃখে যাদের জীবন গড়া নামে কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেন। এ ছাড়া তিনি আরও কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ১৯৫১ সালে সাংবাদিকতা জীবনের শুরুতে তৎকালীন পাকিস্তান অবজারভার-এর সম্পাদকীয় বিভাগে যোগ দেন। ১৯৭২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এই পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি সংবাদপত্র ও চলচ্চিত্র সম্পর্কিত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্বও পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ইউনিসেফ স্বর্ণপদকসহ অনেক সম্মাননা লাভ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আমির হোসেনসিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন ভুলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ অক্টোবর বুধবার। এ উপলক্ষে আজ বাদ আসর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং ১৫ অক্টোবর বাদ আসর মরহুমের নিজ বাড়িতে (জিএম হিলালী রোড, ধানবান্ধী, সিরাজগঞ্জ) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।অনুকূল চন্দ্র চাঁদপুরের মতলব উপজেলার হিজলাকান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী অনুকূল চন্দ্র কির্ত্তনীয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ অক্টোবর বুধবার। এ উপলক্ষে তাঁর নিজ বাড়িতে প্রার্থনা ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আর আই চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আর আই চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রয়াতের কবরে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিমখানায় খাবার বিতরণ ও প্রয়াতের হিলভিউর বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।