মৃত্যুবার্ষিকী
ডা. এম এ হাদী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. এম এ হাদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ অক্টোবর। এ উপলক্ষে আজ বাদ আসর ঢাকার নিজ বাসভবনে মিলাদ মাহফিল এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে বেলা তিনটায় নীলক্ষেতে অবস্থিত আইসিএমএবি মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ২০ অক্টোবর বেলা তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি হলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।