মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাহাতুল্লাহ সরকারতৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, সমাজসেবক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী রাহাতুল্লাহ সরকারের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর সোমবার। এ উপলক্ষে মরহুমের দিনাজপুরের পার্বতীপুরের বাসভবনে কোরআনখানি, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রাহাতুল্লাহ সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের বালুরঘাট থেকে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি।আয়েশা ছিদ্দিকাতিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ব্যব-স্থাপক (এইচ-আরডি) আবু সালেহ মাহমুদ শরীফের মা বেগম আয়েশা ছিদ্দিকা মকবুলের আজ ১৮ অক্টোবর সোমবার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার আশ্বিনপুরে কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।দিলরুবা জয়ন্তীসাবেক কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব খায়রুল ইসলামের স্ত্রী দিলরুবা শিপারিন জয়ন্তীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর সোমবার। এ উপলক্ষে তাঁর স্বামীর সরকারি বাসভবনে আজ বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।