মৃত্যুবার্ষিকী
আবদুল খালেক
বাংলাদেশের পুলিশের প্রথম মহাপরিদর্শক মুক্তিযোদ্ধা আবদুল খালেকের মৃত্যুবার্ষিকী আজ ১০ জুন মঙ্গলবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে ও ঢাকায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আবদুল খালেক বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করার পর ১৯৮০ সালে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। পরে আইন পেশায় নিয়োজিত হন এবং ১৯৮৫ সালে ঢাকায় জাতীয় আইন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন৷ বিজ্ঞপ্তি৷
মো. হারিছ উদ্দিন
সুনামগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ও সাবেক ডেপুটি সিভিল সার্জন মো. হারিছ উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ জুন৷ এ উপলক্ষে বাদ আসর মরহুমের ষোলঘরের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷ দোয়ায় তাঁর শুভানুধ্যায়ীদের উপস্থিতি থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷