মৃত্যুবার্ষিকী
মোস্তাফিজুর রহমানরূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ ২০ অক্টোবর বুধবার। এ উপলক্ষে আজ বেলা দুইটায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণসভা এবং বাদ আসর মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে সাংসদ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।আবদুল হামিদশিল্প মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল হামিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২০ অক্টোবর বুধবার। এ উপলক্ষে আজ বাদ মাগরিব ঢাকার আজিমপুর রোড সাইট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।