মৃত্যুবার্ষিকী
মো. আবুল হোসেনবিশিষ্ট শিক্ষাসেবী মগবাজার টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়, লৌহ-জং উচ্চবিদ্যালয় ও কল্যাণপুর গার্লস হাইস্কুলের অব-সরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল হোসেনের মৃত্যুবার্ষিকী আজ ২১ অক্টোবর। এ উপলক্ষে ঢাকায় মরহুমের মিরপুরের বাসভবন ও টাঙ্গাইলের নাগরপুরে গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।কাজী আবদুস সাত্তারবীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক কাজী আবদুস সাত্তারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২১ অক্টোবর। এ উপলক্ষে তাঁর ফটিকছড়ির হারুয়ালছড়ি গ্রামের বাড়িতে দুই দিনব্যাপী স্মরণসভা, মিলাদ মাহফিল, কোরআনখানি, কবর জিয়ারত ও জিয়াফতের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এম আবদুল হাকিমকিশোরগঞ্জের তাড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এম আবদুল হাকিম বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে উপজেলার রাউতি গ্রামে দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ এবং তাড়াইল প্রেসক্লাবে মিলাদের আয়োজন করা হয়েছে। তিনি তাড়াইলের প্রথম আলো প্রতিনিধি আবদুস সাত্তারের বড় ভাই। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।