মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম সারওয়ারবিশিষ্ট রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২২ অক্টোবর শুক্রবার। এ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ীতে অবস্থিত মরহুম গোলাম সারওয়ার এম এ স্মৃতি সংসদের উদ্যোগে সোনাইমুড়ী কলেজ মিলনায়তনে আজ বিকেল তিনটায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল করিম চৌধুরীস্থানীয় সরকার প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার বাবা সমবায় কর্মকর্তা আবদুল করিম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২২ অক্টোবর শুক্রবার। এ উপলক্ষে মরহুমের নিজ জেলা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজ গ্রাম মাইস্তাসহ স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, দুস্থদের খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল। বিজ্ঞপ্তি।