মৃত্যুবার্ষিকী
মুহাম্মদ ওমর ফারুকবিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক মুহাম্মদ ওমর ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ওমর ফারুক ১৯৬১ সালের নভেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চরফরাদী গ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।ব্রজ গোপাল দত্তফেনী সরকারি পাইলট হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক, ক্রীড়া বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্রজ গোপাল দত্তের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। এ উপলক্ষে আজ ফেনীর মাস্টারপাড়ায় তাঁর নিজ বাসভবনে প্রদীপ প্রজ্বলন ও আনুষঙ্গিক ক্রিয়াদি সম্পন্ন করা হবে। তিনি ১৯৮৭ সালের এই দিনে মারা যান। আজ মৃত্যুবার্ষিকী হলেও তিথি অনুযায়ী পরবর্তী নির্ধারিত তারিখে তাঁর বড় ছেলে অনুপ দত্তের চট্টগ্রামের সদরঘাটের বাসভবনে বার্ষিক শ্রাদ্ধ ক্রিয়াদি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। সিরাজুল ইসলামনেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। এ উপলক্ষে গত শুক্রবার উপজেলার কয়েকটি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।