মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজা খাতুনকবি গোলাম মোস্তফার বড় মেয়ে ফিরোজা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে রাজধানীর মগবাজারের সেঞ্চুরি টাওয়ারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফিরোজা খাতুন ছিলেন সমাজ সংগঠক। তিনি বাবার অবর্তমানে তাঁর সাহিত্যকর্ম সংরক্ষণের সর্বময় দায়িত্ব পালন করেন। এ ছাড়া মণিমুকুর শিশুবিদ্যালয়, ঢাকার সিদ্ধেশ্বরীতে হিন্দোলসংগীত একাডেমি এবং মনোহরপুরে প্রতিষ্ঠা করেন কবি গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয়। বিজ্ঞপ্তি।নিধি রঞ্জন ধরপ্রথম আলোর নান্দাইল উপজেলা প্রতিনিধি রমেশ কুমার পার্থর বাবা নিধি রঞ্জন ধরের উনিশতম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে তাঁর নান্দাইল পৌর শহর এলাকার বাসভবনে হরিনাম সংকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।মো. সামসুল হুদাশিক্ষাবিদ, লেখক, সংগঠক ও মুক্তিযোদ্ধা মো. সামসুল হুদার মৃত্যুবার্ষিকী আগামীকাল ৩০ অক্টোবর শনিবার। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা গাজীপুর চৌরাস্তার ট্রাকস্ট্যান্ড জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল মোতালেবচট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও মোহাম্মদপুরে গ্রামের বাড়িতে কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। আবদুল মোতালেব কৃষিতে অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।