মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কালাম মজুমদারবিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত কুমিল্লার লালমাই ডিগ্রি কলেজ, আবুল কালাম মজুমদার মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন নানা ধরনের কর্মসূচি নিয়েছে। ১৯৯৪ সালের ৩১ অক্টোবর ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।মোকসেদুর রহমানশিক্ষাবিদ মোকসেদুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩১ অক্টোবর। তিনি ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে প্রতিষ্ঠাকাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। পরে তিনি বরিশাল রেসিডেন্সিয়াল কলেজ, কুমিল্লা ও ফেনী টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপনা করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মরহুমের জামাতা। বিজ্ঞপ্তি।