মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেওয়ান মো. আজরফজাতীয় অধ্যাপক, শিক্ষাবিদ, দার্শনিক, ভাষাসৈনিক, অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১ নভেম্বর। এ উপলক্ষে ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দেওয়ান আজরফ স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৮১), একুশে পদক (১৯৯২), ইসলামিক ফাউন্ডেশন পুরস্কারসহ (১৯৯১) বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ১৯৯৩ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নিযুক্তি পান। বিজ্ঞপ্তি।এম আনিসুজ্জামানবাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এম আনিসুজ্জামানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ১ নভেম্বর। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। চল্লিশের দশকের শেষ দিকে কলকাতায় আবুল মনসুর আহমদ সম্পাদিত দৈনিক ইত্তেহাদ পত্রিকায় যোগদানের মাধ্যমে আনিসুজ্জামানের সাংবাদিকতা পেশার শুরু। ১৯৫৪ সালে ঢাকা এসে প্রথমে অবজারভার, পরে দৈনিক আজাদ ও দৈনিক খবরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। ১৯৯৭ সালের ১ নভেম্বর তিনি বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের কার্যভার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।