মৃত্যুবার্ষিকী
মরিয়ম বেগম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুলতান আহমদ সরকারের স্ত্রী মরিয়ম বেগমের দশম মৃত্যুবার্ষিকী আজ ১০ নভেম্বর। এ উপলক্ষে মরহুমার জ্যেষ্ঠপুত্র দৈনিক নয়া দিগন্ত-এর সহকারী বার্তা সম্পাদক আহমদ মতিউর রহমানের রামপুরার কুঞ্জবনের বাসভবনে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মূর্তজা তারেকএবি ব্যাংকের সাবেক কর্মকর্তা মূর্তজা তারেক ডিউকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে রাজধানীর শেওড়াপাড়া বায়-তুস শাকুর জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে শরিক হতে মরহুমের বাবা জামাল উদ্দিন তারেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।রফিকুল ইসলামপাবনার সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের দশম মৃত্যুবার্ষিকী আজ ১০ নভেম্বর। এ উপলক্ষে জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা দল ও গোপালপুর ক্লাবসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কোরআনখানি, স্মৃতিচারণা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। তিনি পাবনা-৫ আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০০ সালের এই দিনে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। বিজ্ঞপ্তি।