মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ বারীবিমানের সাবেক পরিচালক এম এ বারী মিঞার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১২ নভেম্বর। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ ও ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জুমা এবং উত্তরার নিজ বাসভবনে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের কাছে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।হারুন কাদের মো. ইউসুফবিশিষ্ট বিজ্ঞানী, পুষ্টিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুন কাদের মো. ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে টিচার্স কোয়ার্টারের বাসায় (৫১/সি) বাদ আসর কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।এম আবু বকর সিদ্দিকীনারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতাসদস্য এম আবু বকর সিদ্দিকীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শহরের আলম খান লেনে মরহুমের ছেলে দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমানের বাসভবনে বাদ জুমা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগামীকাল শনিবার বাদ মাগরিব দৈনিক খবরের পাতা কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।