মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সোলায়মান মিয়া প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলামের বাবা মো. সোলায়মান মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে কিশোর-গঞ্জের ভৈরব উপজেলার শিবপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এতে অংশ নেওয়ার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আনোয়ারা বেগমশিল্পপতি আনোয়ারা বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১২ নভেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আজ বনানী কবরস্থানে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে মরহুমার মেয়ে সাবেক সাংসদ সুলতানা দৌলা অনুরোধ জানিয়েছেন। মরহুমা শিল্প ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক, আবাহনী ক্লাবের সভাপতি ও ওষুধ শিল্প সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। নিজস্ব প্রতিবেদক।