মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. হুমায়ূন ও ডা. আজহারুলঢাকা মেডিকেল কলেজ হাস-পাতালের সাবেক সহকারী সার্জন ডা. আজহারুল হক (৩১) ও ডা. হুমায়ূন কবিরের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর সোমবার। মহান মুক্তিযুদ্ধের শেষ লগ্নে বীর মুক্তিযোদ্ধা ডা. আজহার ও ডা. হুমায়ূনকে আলবদর বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। তাঁদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর আজিমপুর পুরান গোরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।