মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসফাকুস সামাদশহীদ লে. আবু মঈন মোহাম্মদ আসফাকুস সামাদ বীর উত্তমের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ২০ নভেম্বর। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আসফাকুস সামাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ শেকড় নাগেশ্বরী, লে. সামাদনগর বালিকা উচ্চবিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, সলিডারিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ কর্মসূচি পালন করবে। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি শহীদ হন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।