মৃত্যুবার্ষিকী
এস মোতাহার আলী
সমাজসেবক এস মোতাহার আলীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুন৷ এ উপলক্ষে আগামী কাল শনিবার বিকেল পাঁচটায় তাঁর মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ এবং মাগরিব পর্যন্ত জীবন সম্পর্কে আলোচনা হবে৷ পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে৷ বিজ্ঞপ্তি৷
শামসুল আলম
বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ শামসুল আলমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুন৷ এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল অয়োজন ও গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হবে৷ বিজ্ঞপ্তি৷
বজলুর রহমান
সমাজসেবক ও শিক্ষাবিদ বজলুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুন৷ এ উপলক্ষে আজ বাদ অাসর তাঁর নিজ বাড়ি ভোলার চরফ্যাশনের দৌলত খান পাড়ায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে৷ এ ছাড়া বাদ আসর চট্টগ্রাম সার্কিট হাউস-সংলগ্ন জমিয়াতুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷ বজলুর রহমান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের বাবা৷
এল এ চৌধুরী
সমাজসেবক ও শিক্ষানুরাগী এল এ চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুন৷ এ উপলক্ষে বাদ মাগরিব চট্টগ্রামে তাঁর মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও কোরআনখানি এবং বাদ এশা রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে মিলাদ মাহফিল ও সাভারের গণকবাড়ীতে গরিবদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা করেছে৷ বিজ্ঞপ্তি৷
এম এ মতিন
সাবেক সাংসদ এম এ মতিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুন৷ এ উপলক্ষে আজ বাদ আসর তাঁর নিজ বাসভবনে (১১৬ শান্তিনগর, ঢাকা) মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷
আমির খান
বাংলাদেশ দোকান মালিক সমিতির সাবেক চেয়ারম্যান আমির খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুন৷ এ উপলক্ষে বাদ আসর তাঁর বাসভবনে (ফ্লাট বি-১, বিল্ডিং- ২বি, বনানী) দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে৷ বিজ্ঞপ্তি৷