মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক সুধীর দাসমুজিবনগর সরকারের স্টাফ অফিসার, লোকসংগীতের গবেষক ও নাট্যব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা অধ্যাপক সুধীর দাসের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ নভেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার শ্যামগঞ্জে ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মোহাম্মদ হোসাইন আলীকিশোরগঞ্জ পৌরসভার সাবেক সচিব, বিশিষ্ট সমাজসেবক, লেখক, গবেষক, ইসলামি চিন্তাবিদ ও শিক্ষানুরাগী মোহাম্মদ হোসাইন আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৫ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ মাগরিব তাঁর পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর, আগারগাঁও সরকারি কলোনির জামে মসজিদে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ সবার কাছে এই পরিবার দোয়াপ্রার্থী। বিজ্ঞপ্তি।