মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহিমা খাতুননৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদের মা আলহাজ রহিমা খাতুনের আজ শুক্রবার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম এ কে শফিউদ্দিন আহমেদের স্ত্রী। তিনি চার ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-পরিজন রেখে গেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর তাঁর গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়-পরিজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।