মৃত্যুবার্ষিকী
আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনশিক্ষাবিদ ও বিজ্ঞান-লেখক আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে তাঁর বাসভবনে কোর-আনখানি ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আজহারুল ইসলামচলচ্চিত্র ও নাট্যকার আজহারুল ইসলামের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঝিটকার কালোই গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আনোয়ারা খাতুনবঙ্গীয় আইনসভার সদস্য বেগম আনোয়ারা খাতুনের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই সময়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ, আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। বিজ্ঞপ্তি।সৈয়দ মাহবুবুল হকমাগুরার ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুল হকের (বেনু মিয়া) ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ জোহর মরহুমের মাগুরা বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সিরাজুল ইসলামসিরাজুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি কুমিল্লার মুরাদনগর উপ-জেলার রাজাবাড়ী গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।