মৃত্যুবার্ষিকী
সৈয়দ নূরুল হুদাআইনজীবী ও রাজনীতিবিদ সৈয়দ নূরুল হুদার ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১ ডিসেম্বর। তিনি ১৯১২ সালে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, নেতাজি সুভাষ চন্দ্র বসু প্রমুখের সাহচর্যে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়েন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত বগুড়ার সোনাতলা নাজির আক্তার সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কলেজের মেধাবী শিক্ষার্থীদের নূরুল-খাদেমা ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হবে। বিজ্ঞপ্তি।শহীদ উদ্দিন আহম্মেদশিক্ষাবিদ, প্রাবন্ধিক, গীতিকার, নাট্যকার ও কবি সৈয়দ শহীদ উদ্দিন আহম্মেদের ১ ডিসেম্বর বুধবার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সৈইড়াতৈল গ্রামের জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর ছাত্র, ভক্ত, শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ সবাইকে এতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।