মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ নূরুল ইসলাম ও ইসলাম তমোহরগণতন্ত্রী পার্টি ও ট্রেড ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের ৩ ডিসেম্বর লালমাটিয়ার নিজ বাসায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হন নূরুল ইসলাম ও তাঁর ছেলে। এতে ঘটনাস্থলেই মারা যান ইসলাম তমোহর। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর বাবা নূরুল ইসলাম। বিজ্ঞপ্তি।মো. ইউসুফ আলী বাংলাদেশের স্বাধীনতার সনদ পাঠকারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী মো. ইউসুফ আলীর দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের দিনাজপুরের গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনা করার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। স্বদেশ বোসঅর্থনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী স্বদেশ বোসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ও বামপন্থী ছাত্রনেতা স্বদেশ বোস মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রথম ভারপ্রাপ্ত মহাপরিচালক ছিলেন। পরে তিনি বিশ্বব্যাংকের কর্মকর্তা হিসেবে এশিয়া ও আফ্রিকার অর্থনীতি নিয়ে গবেষণা করেন। বিজ্ঞপ্তি।রোকনুজ্জামান খানশিশু সংগঠক, শিশুসাহিত্যিক, কচি-কাঁচার আসরের প্রথম পরিচালক, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক ও দৈনিক ইত্তেফাক-এর ফিচার এডিটর রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের বাসভবনে (৩৮ শরৎগুপ্ত রোড, নারিন্দা) দুপুরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ, কোরআনখানি ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।