মৃত্যুবার্ষিকী
আব্দুল্লাহীল বাকীআব্দুল্লাহীল বাকীর (বীর প্রতীক) ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে এক সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। তিনি রাজধানী ঢাকার সমগ্র উত্তর অংশের ‘বাকী ইউনিট’-এর ইউনিট কমান্ডার ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ‘বাকী ভবন’ ঢাকায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আমিরুস সালাম বাবুলআমিরুস সালাম বাবুলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে পল্লীমা সংসদ ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে আজিমপুর কবরস্থানে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এ ছাড়া শহীদ বাবুল একাডেমির উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।রোস্তম আলী মিয়াপরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক রোস্তম আলী মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর নামে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য সেলিম মাহমুদ, অতিরিক্ত জেলা জজ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ বেতারের সহকারী বার্তা নিয়ন্ত্রক সালাউদ্দিন মাহমুদ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।ইবনে ফজল বদিউজ্জামানলেফটেন্যান্ট ইবনে ফজল বদিউজ্জামানের মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি