মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমরেড বরুণ রায়সুনামগঞ্জের সাবেক সাংসদ ও রাজনীতিবিদ কমরেড প্রসূন কান্তি রায় ওরফে বরুণ রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৮ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বিকেল তিনটায় সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরুণ রায়ের কথা নিয়ে নির্মিত প্রমাণ্যচিত্র গণদেবতা প্রদর্শন করা হবে। সুনামগঞ্জ প্রতিনিধি।মমতাজ উদ্দিন আহমেদবাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের সাবেক হিসাবরক্ষক মরহুম মমতাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৮ ডিসেম্বর। এ উপলক্ষে আত্মীয়স্বজন ও তাঁর গুণগ্রাহীদের মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।