মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবান আলী ঈশ্বরদীর সংবাদপত্র এজেন্ট ও সাংবাদিক কোরবান আলী খান মতিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কাল শুক্রবার মরহুমের গ্রামের বাড়ি মুলাডুলি ইউনিয়নের বহরপুরের ঢুলটিতে কোরআনখানি, বিশেষ মোনাজাত ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি