মৃত্যুবার্ষিকী
কাজী আজহার আলী বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক সচিব কাজী আজহার আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর বুধবার। এ উপলক্ষে তাঁর নিজ বাসভবনে (৩/৭, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সরদার আলী আকবরশেরেবাংলা এ কে ফজলুল হকের ভাতিজা শিক্ষাবিদ সরদার আলী আকবরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবার চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ২০০৯ সালের এই দিনে চট্টগ্রামে তিনি ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ছিলেন। বিজ্ঞপ্তি।এয়াকুতেরনেছাপ্রথম আলোর শাহরাস্তি উপজেলা প্রতিনিধি ও শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি, সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল কালামের মা এয়াকুতেরনেছার ২১তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে তাঁর চতুর্থ ছেলে মো. আবুল কালামের শাহরাস্তির সূচীপাড়ায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।