মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোজাম্মেল হোসেনদৈনিক সংবাদ-এর সাবেক বার্তা সম্পাদক, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন মন্টুর ২১তম মৃতুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার। ১৯৮৯ সালের এই দিনে শান্তিনগর ইনার সার্কুলার রোডে (ভিআইপি রোড) ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে তাঁর শান্তিনগরের বাসভবনে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এ টি এম ওবায়দুর রহমানমুক্তিযোদ্ধা ও সাবেক উপসচিব এ টি এম ওবায়দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর মোহাম্মদপুরের বাসভবনে কোরআনখানি এবং আগামী শুক্রবার শ্যামলী শাহী মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।