মৃত্যুবার্ষিকী
অধ্যাপক মোহাম্মদ খালেদমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রামের সংবাদপত্র দৈনিক আজাদীর সাবেক সম্পাদক মোহাম্মদ খালেদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২১ ডিসেম্বর মঙ্গলবার। এ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম অধ্যাপক খালেদ টানা ৪০ বছর দৈনিক আজাদীর সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তি।আবদুর রহমান ভূঞাসাধারণ বিমা করপোরেশনের পরিচালক, পদ্মা লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান আবদুর রহমান ভূঞার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২১ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর কমলাপুরের নিজ বাসভবন ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এ এস এম মেরাজুল করিমফ্লা. লে. এ এস এম মেরাজুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২১ ডিসেম্বর। ১৯৯৩ সালের এই দিনে এক বিমান দুর্ঘটনায় তিনি বঙ্গোপসাগরে নিখোঁজ হন। সশস্ত্র বাহিনীর ক্যাডেটের সর্বোচ্চ খেতাব সোর্ড অব অনার পাওয়া এই বৈমানিকের মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।