মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুল হক চৌধুরী
বাংলাদেশ অবজারভার পত্রিকার সহকারী সম্পাদক মুক্তিযোদ্ধা মাহমুদুল হক চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ৷ এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাটিয়া গোধা গ্রামের বাদ আসর কোরআনখানি ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷
হাফেজ আবদুল ওয়াহাব
নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের সমাজসেবক হাফেজ আবদুল ওয়াহাবের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুন। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের জ্যেষ্ঠ পুত্র আবদুল হাই সিদ্দিক বাংলাভিশনের সংবাদ উপদেষ্টা। বিজ্ঞপ্তি৷