মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সাংসদ আছাদুজ্জামানমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ আছাদুজ্জামানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল, শোকযাত্রা, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। তিনি মাগুরা থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের বাবা। বাসস।আব্দুল মমিন আহমেদনেত্রকোনা জেলার মোহনগঞ্জের বাসিন্দা অবসরপ্রাপ্ত দারোগা আব্দুল মমিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।