মৃত্যুবার্ষিকী
মোয়াজ্জেম হোসেনবাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অবজারভারের ফটো সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের শান্তিনগরের বাসভবনে কোরআনখানি ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।হাসানুল হকনরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তি-যোদ্ধা হাসানুল হক হাসানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৯ ডিসেম্বর বুধবার। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ১০টায় তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেল চারটায় তাঁর নিজ বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।আব্দুল জব্বার খানমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খানের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ ডিসেম্বর। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের নির্মাতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি চলচ্চিত্র বিভাগের পরিচালক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।