মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ সুলতানভাষাসৈনিক, তৎকালীন পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রথম সভাপতি মোহাম্মদ সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর শুক্রবার । তিনি ছিলেন ভাষা আন্দোলন নিয়ে প্রকাশিত প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারীর প্রকাশক। জাতীয় ছাত্রদল গুলিস্তানের কার্যালয়ে তাঁর স্মরণে আজ বিকেল চারটায় স্মরণসভার আয়োজন করেছে। দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে তাঁর মেয়ের মোহাম্মদপুরের বাড়িতে। বিজ্ঞপ্তি।বিচারপতি কে এম সোবাহানসুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কে এম সোবহানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর শুক্রবার। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা মাহফুজুস সোবহানমুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মো. মাহফুজুস সোবহানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ধানমন্ডির বাসভবনে আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজনকে মিলাদ মাহফিলে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মজিবুল হকমুক্তিযুদ্ধের সংগঠক ও বরগুনার পাথরঘাটা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ মজিবুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর শুক্রবার। এ উপলক্ষে পাথরঘাটায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মাহফুজা বেগমবায়তুল আমান হাউজিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবদুল আউয়াল খানের স্ত্রী মাহফুজা বেগমের মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ জুমা মরহুমার বাসভবন ও বায়তুল আমান হাউজিং মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।