মৃত্যুবার্ষিকী
আকিকুন্নেছা আহমদ
বিশিষ্ট লেখিকা এবং চল্লিশের দশকের নারী আন্দোলনের অন্যতম নেত্রী আকিকুন্নেছা আহমদের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুন। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনার জন্য সবার কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে। আকিকুন্নেছা উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ মরহুম আবুল মুনসুর আহমদের স্ত্রী এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সাহিত্যিক মওলানা আহমদ আলী আকালুভির কন্যা৷ মরহুমার গুরুত্বপূর্ণ সাহিত্য রচনাবলির মধ্যে রয়েছে আধুনিক স্ত্রী ও আধুনিক স্বামী। বিজ্ঞপ্তি।
আতিকুল হক চৌধুরী
বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুন। আতিকুল হক চৌধুরী বরিশালের মেহেন্দীগঞ্জ থানার উলানিয়া গ্রামের প্রসিদ্ধ জমিদার বাড়ির সন্তান। ষাটের দশকে বাংলাদেশ বেতারের মাধ্যমে তাঁর কর্মজীবনের শুরু। এরপর পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে দীর্ঘ ১১ বছর শিক্ষকতা করেছেন। তিনি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।
নাবিলা তাহসিন
কুমুদিনী মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী এবং ভৈরব উপজেলার জামালপুর গ্রামের চিকিৎসক এম এম শাহানের একমাত্র মেয়ে নাবিলা তাহসিন সরকারের (মিলিয়া) চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুন মঙ্গলবার৷ এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ির এতিমখানায় খাবার বিতরণ ও পারিবারিক মসজিদে বাদ আসর মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে৷ ২০১০ সালের এ দিনে এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন৷ বিজ্ঞপ্তি৷