মৃত্যুবার্ষিকী
লীলাবতী চৌধুরীসমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লীলাবতী চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ১২ জানুয়ারি বুধবার। এ উপলক্ষে তাঁর চট্টগ্রামের বাসভবন ‘মনো-লীলা’য় (১৬ রহমতগঞ্জ, দেওয়ানি পুকুর লেন, চট্টগ্রাম) পূজা, বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। তিনি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ ও প্রবাল চৌধুরীর মা। বিজ্ঞপ্তি।শিবেন ভৌমিকবিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শিবেন ভৌমিকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১২ জানুয়ারি বুধবার। এ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামের বাড়িতে গীতাপাঠ ও ধর্মীয় ক্রিয়াদির আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজনদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। শিবেন ভৌমিক প্রথম আলোর উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান মলয় ভৌমিকের বাবা। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।