মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমান বগুড়ার সাবেক কৃতী ক্রিকেটার মো. জিয়াউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ জানুয়ারি। এ উপলক্ষে আজ রাজধানীর মিরপুর সাড়ে ১১-এর বর্ধিত পল্লবীর হাউস নম্বর-৮, ব্লক-এ এক কোরআনখানির আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভান্যুধায়ীদের তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি। এম মনসুর আলীসাবেক মন্ত্রী এম মনসুর আলীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জানুয়ারি। এ উপলক্ষে এম মনসুর আলী স্মৃতি সংসদের উদ্যোগে আগামীকাল শুক্রবার ঢাকার পান্থপথের ৪৪-এফ/৭-এ অবস্থিত সাতক্ষীরা জেলা জনসমিতির কার্যালয়ে বিকেল চারটা ১৫ মিনিটে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।