মৃত্যুবার্ষিকী
মো. হোসেন শাহ্বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলার বনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং দৈনিক শাহনামার প্রতিষ্ঠাতা, সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক মো. হোসেন শাহর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ জানুয়ারি। এ উপলক্ষে আজ বেলা ১১টায় মরহুমের কবর জিয়ারত করা হবে। বাদ জোহর স্থানীয় চাঁদমারী এছহাকিয়া রশিদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় এবং ও ব্যাপ্টিস্ট মিশন রোড জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাদ মাগরিব দৈনিক শাহনামার কার্যালয়ে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।নুরুল ইসলামহাইস্পিড গ্রুপের সাবেক মহাব্যব-স্থাপক নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৪ জানুয়ারি। এ উপলক্ষে মরহুমের বাসভবনে (ল-২৫, পূর্ব মেরুল, বাড্ডা, গুলশান, ঢাকা) বাদ এশা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।