মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ ত ম মোজাম্মেল হক
অানসার ও ভিডিপির সাবেক উপপরিচালক মুক্তিযোদ্ধা আ ত ম মোজাম্মেল হকের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুন৷ এ উপলক্ষে কাল শুক্রবার (২০ জুন) বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে (ক্ষণিকা লজ, শহীদ রফিক সরণি, টিঅ্যান্ডটি এক্সচেঞ্জের বিপরীতে) কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷

মো. মাহাতাব উদ্দিন খান
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের বাসিন্দা মো. মাহাতাব উদ্দিন খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুন৷ এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে কাল শুক্রবার বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷