মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলতাফুন্নেছাবগুড়ার ভাষাসৈনিক সাদেক আলী আহমেদের বড় বোন আলতাফুন্নেছা বেগমের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে বগুড়া শহরের নারুলীতে মরহুমের নিজ বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আলতাফুন্নেছা দৈনিক সংবাদ-এর সাবেক স্টাফ রিপোর্টার রেজাউল করিমের দাদি। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।মুসলিম মিয়াঢাকার বাসাবো এলাকার ব্যবসায়ী মুসলিম মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জানুয়ারি বুধবার। এ উপলক্ষে আগামী শুক্রবার মরহুমের বাসাবো এলাকার বাসভবনে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের এতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।