মৃত্যুবার্ষিকী
আবদুল ওহাব খানগাজীপুরের কালী-গঞ্জের উত্তরগাঁও গ্রামের সমাজসেবক আবদুল ওহাব খানের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর ছেলে আজীজ-উজ-হক কাঞ্চনের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিল এবং উপজেলা প্রেসক্লাব কালীগঞ্জে সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।জাহানারা বেগমকুমুদিনী মহিলা মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ জলিলের স্ত্রী জাহানারা বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে বাদ আসর তাঁর নিজ বাসভবনে (ফ্ল্যাট-৯/ডি, শেলটেক মনিহার, ১৫৪/১ মণিপুরিপাড়া, তেজগাঁও, ঢাকা) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।জ্ঞানেন্দ্র নাথ হাওলাদারমুক্তিযুদ্ধের সংগঠক ও শিক্ষাবিদ জ্ঞানেন্দ্র নাথ হাওলাদারের মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৮ জানুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে গীতাপাঠ ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জয়তু বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে তাঁর শান্তিনগরের বাসায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।শামসুন নাহারশামসুন নাহার রহমান রোজের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। ২০০৮ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশিষ্ট সমাজ ও সংস্কৃতিসেবী এবং মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মোখলেসুর রহমান সিধু ভাই তাঁর স্বামী। বিজ্ঞপ্তি।আমাতন দুনিয়াভোলার বিশিষ্ট সমাজসেবক মরহুম সিরাজুল হক চৌধুরীর স্ত্রী আমাতন দুনিয়া আওলিয়া বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৮ জানুয়ারি। এ উপলক্ষে ভোলার বকুলতলা মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।