মৃত্যুবার্ষিকী
এ আর মল্লিকবিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অর্থমন্ত্রী এ আর মল্লিকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর ভাষানটেকে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ আর মল্লিক ১৯৭১ সালে গঠিত লিবারেশন কাউন্সিল অব ইনটেলিজেন্সের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষাসচিব, ভারতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত, দেশের প্রথম টেকনোক্রেট অর্থমন্ত্রী ও এডিবির নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।নোয়াব আলী মাদবর ঢাকার দোহার উপজেলার নাগেরকান্দা গ্রামের বাসিন্দা মো. নোয়াব আলী মাদবরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে কোরআনখানি এবং বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। মাহাবুবুর রহমান বিশিষ্ট আইনজীবী মো. মাহাবুবুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৪ ফেব্রুয়ারি বাদ জুমা যশোরের তালতলা মোড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য তাঁর মেয়ে নাসরিন সুলতান সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।