মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা বদিউল আলমমুক্তিযোদ্ধা ও আইনজীবী বদিউল আলমের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ চট্টগ্রামের চন্দনাইশের ফতেনগরের শরীফুন্নেসা নজির উদ্দিন উচ্চবিদ্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা শফিকুল আজিজমুক্তিযোদ্ধা ও বিলুপ্ত বাংলার বাণীর নির্বাহী সম্পাদক শফিকুল আজিজ মুকুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। তিনি বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, ফারসি ও বহু ভাষার দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রাহক ছিলেন। ২০০৬ সালের এই দিনে শফিকুল আজিজ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তি।আবদুল কুদ্দুস মাখনস্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য ও সাবেক সাংসদ আবদুল কুদ্দুস মাখনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের উদ্যোগে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ওয়ালসো টাওয়ারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।খালেদা আখতার বানুরাজধানীর আবুজর গিফারী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক খালেদা আখতার বানুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ মেহেরপুরের বনানীতে এবং আগামীকাল শুক্রবার বাদ আসর ঢাকায় (১৭/৩, শুক্রাবাদ, পান্থপথ) কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। তিনি সাবেক সাংসদ অধ্যাপক আবদুল মান্নানের স্ত্রী। বিজ্ঞপ্তি।