মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমামউদ্দীন আহম্মাদসাবেক সাংসদ ও ভাষাসৈনিক ইমামউদ্দীন আহম্মাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শনিবার ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত, ফরিদপুর শহরের গোপালপুরে তাঁর বাড়িতে সকাল থেকে কোরআনখানি, দুপুরে দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ইমামউদ্দীন স্মৃতি সংসদের উদ্যোগে বেলা ১১টায় কমলাপুর উচ্চবিদ্যালয়ে স্মরণসভা, মিলাদ মাহফিল, ১২টায় শহীদ মেজবাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া, তিনটায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে স্মরণসভা এবং বাদ মাগরিব কমলাপুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।