মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে এম সামসুজ্জোহাআওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক গণপরিষদ ও জাতীয় সংসদের সদস্য এ কে এম সামসুজ্জোহার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বাদ আসর তাঁর নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়ার বাসভবনসংলগ্ন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আমির উদ্দিনহাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যাপক আমির উদ্দিনের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার ওসখালীতে মরহুমের নিজ বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।