মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. আহমদ শরীফবুদ্ধিজীবী, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. আহমদ শরীফের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে স্বদেশ চিন্তা সংঘ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে বিকেল চারটায় ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও স্মারক পুরস্কার প্রদানের আয়োজন করেছে। এ বছর স্মারক বক্তৃতা করবেন ভারতের প্রখ্যাত লেখক শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায়। স্মারক পুরস্কার পাচ্ছেন নারী সাংবাদিকতার পথিকৃত বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ও সিআরপির প্রতিষ্ঠাতা ভেলেরি অ্যান টেইলর। বিজ্ঞপ্তি।ডা. জহির উদ্দিনপঞ্চগড় ডায়া-বেটিক সমিতির প্রতিষ্ঠাতা ডা. এম জহির উদ্দিন আহেমদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি আজ বাদ আসর মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনার সভার আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।আবদুল ওয়াহাবমুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল ওয়াহাবের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এ উপলক্ষে কাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা হবে। আবদুল ওয়াহাব গত বছরের এই দিনে ভারতের কলকাতার ডিশান হাসপাতালে ইন্তেকাল করেন।