মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর শাহনেওয়াজমেজর হোসেন সোহেল শাহ-নেওয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি, শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ আসর বনানীর পুরোনো ডিওএইচএস কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভ্যানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ২০০৯ সালের এই দিনে পিলখানায় বিপথগামীদের হাতে ৫৬ জন সেনা কর্মকর্তার সঙ্গে তিনি নিহত হন। বিজ্ঞপ্তি।আবদুর রব পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ আবদুর রব বগা মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। ১৯৭৩ সালের এই দিনে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। বিজ্ঞপ্তি।তপন কুমার বড়ালসাবেক যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা তপন কুমার বড়ালের দ্বিতীয় মৃত্যু-বার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর পারলৌকিক মুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে মন্দিরে পূজা এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও তাঁর বাসভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। মাহফুজা খাতুনমাহফুজা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বাদ জুমা মরহুমার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।আলী আহাম্মদ চুনকাভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পাঁচ দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তাঁর মেয়ে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী এ উপলক্ষে নেওয়া কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।