মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুল আরেফিনপ্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক মরহুম আবুল কালাম সামসুদ্দিনের বড় ছেলে শামসুল আরেফীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বাদ মাগরিব মরহুমের ধানমন্ডির বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। ফটিক রায় চৌধুরীনরসিংদীর রায়-পুরা থানার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মুক্তি-যোদ্ধা ও ঢাকার নিউ রাজধানী সুপার মার্কেটের ‘দি গোল্ড কুইন’ জুয়েলার্সের মালিক ফটিক রায় চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ পরিবারের পক্ষ থেকে ৯৩/এ আজিমপুর সরকারি বাসভবনে বার্ষিকী ক্রিয়াদি পালন করা হবে। বিজ্ঞপ্তি।মো. সায়েম খান দৈনিক মানবজমিন পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি এরশাদ সাগরের বাবা মো. সায়েম খানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে গতকাল শুক্রবার বাদ জুমা আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি।