মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরুণোদয় চন্দ
জামালপুরের সরিষাবাড়ীর রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বাবা অরুণোদয় চন্দের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুন৷ এ উপলক্ষে সরিষাবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমে তাঁর আত্মার শান্তির জন্য গীতাপাঠ, সংকীর্তন, পূজা-অর্চনা, ভোগ, আরতি এবং নিজ বাসায় কাঙালিভোজ ও শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে৷ স্বর্গীয় অরুণোদয় চন্দের আত্মার শান্তি কামনার জন্য তাঁর স্ত্রী স্নিগ্ধা চন্দ সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন৷ এ ছাড়া অরুণোদয়ের স্মরণে আজ দুপুরে সরিষাবাড়ীতে আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে৷ অরুণোদয় চন্দ ২০০৪ সালের ২৩ জুন মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন৷