মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান রহমানব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমরান রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ ফেব্রুয়ারি, সোমবার। এ উপলক্ষে আজ মরহুমের বাসভবনে কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভ্যানুধ্যায়ীদের আত্মার মাগফিরাত কামনার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মো. আবদুল মতিননারায়ণগঞ্জ জজ আদালতের সাবেক জিপি অ্যাডভোকেট মো. আবদুল মতিনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৮ ফেব্রুয়ারি, সোমবার। এ উপলক্ষে আগামী ৪ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁওয়ে মরহুমের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুল মতিন টিমওয়ার্কস ও টিমক্রিয়েটিভের প্রধান নির্বাহী রাসেল টি আহামেদের বাবা। বিজ্ঞপ্তি।